রাজশাহীতে সরকারি-বেসরকারি উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও উত্তরাঞ্চলের বাকি জেলাগুলোতে এদিন আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
রাজশাহী: রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিকৃতিতে শেখ রাসেলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কেক কাটা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা এবং আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হাসান দুদু। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
বগুড়া: গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে বটতলায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ আলী বেগের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক।
সভায় বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ প্রমুখ। পরে শিশু রাসেলের ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিন বেলা ৩টার দিকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টেবিল টেনিস প্রতিযোগিতা হয়।
কামারখন্দ (সিরাজগঞ্জ): আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।
জয়পুরহাট: জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট প্রমুখ।
পাবনা: জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা, দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি প্রমুখ।
নওগাঁ: শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারের পাশে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা স্কুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আয়োজিত সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
বাগাতিপাড়া (নাটোর): উপজেলা প্রশাসনিক ভবনের সামনে শেখ রাসেলের অস্থায়ী বেদিতে ফুল দেওয়া হয়। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫