দেশে রপ্তানি ও রেমিট্যান্স বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রথম কিস্তির ঋণ বাবদ ডলারও দেশে এসেছে। কিন্তু রিজার্ভে খরা যেন কিছুতেই কাটছে না। যার মূলে রয়েছে রিজার্ভ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি অব্যাহত। এমনকি গত এক মাসে ফের রিজার্ভ কমেছে প্রায় ১ বিলিয়ন ডলার।
আর চলতি অর্থবছরে রিজার্ভ থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। এতে সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত রিজার্ভের পরিমাণ কমেছে ৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ডলার সাশ্রয়ী নানা পদক্ষেপের পরও সর্বশেষে গতকাল সোমবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। আর গত মাসের একই তারিখে ছিল ৩২ দমশিক ৪৭ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে রিজার্ভ কমেছে ১ দশমিক ৩২ বিলিয়ন ডলার। যদিও জুলাই শেষে রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৬০ বিলিয়ন ডলার। সেই হিসাবে প্রায় নয় মাসে রিজার্ভ কমেছে ৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ব্যাংকের কাছে প্রায় ১১ বিলিয়ন ডলার বিক্রি করেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়নের ঘরে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, দেশে ডলারের সংকট চলছে। এরপরও নিত্যপণ্যের আমদানি দায় মেটাতেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডলারসংকটে আমদানিকারকদের চাহিদা মেটাতে চলতি অর্থবছরে প্রায় ১১ বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫