তিন উপজেলায় দক্ষিণ আফ্রিকা থেকে আসা ছয়জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। গত বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার থেকে তাঁদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
এর মধ্যে মির্জাপুর উপজেলার তিনজন, বাসাইলের দুজন ও কালিহাতীর একজন রয়েছেন। তাঁদের সবাই গত মাসে দেশে ফিরেছেন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, দক্ষিণ আফ্রিকা থেকে আসা ছয়জনের ঠিকানা খুঁজে বের করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিভিল সার্জনের উদ্যোগে তাঁদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। ১৪ দিন পর তাঁদের করোনা পরীক্ষা করে নেগেটিভ এলে ছাড়পত্র দেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই ধরনের নাম দিয়েছে ‘ওমিক্রন’। বলা হচ্ছে, করোনার নতুন এ ধরনটি আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক হতে পারে। এর স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের স্পাইক প্রোটিন থেকে ভিন্ন হওয়ায় এই ধরন প্রতিরোধে এখন পর্যন্ত উদ্ভাবিত টিকাগুলো কার্যকর না-ও হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫