অটোমান সাম্রাজ্যের শেষ বছর ও তুরস্কের স্বাধীনতাযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক ‘উন্ডেড লাভ’। ২০১৯ সাল থেকে জনপ্রিয় এ সিরিজ বাংলা ভাষায় প্রচার করছে দীপ্ত টিভি। বাংলায় এর নাম দেওয়া হয়েছে ‘জননী জন্মভূমি’। দুই বছরেরও বেশি সময় ধরে প্রচারে থাকার পর অবশেষে শেষ হচ্ছে সিরিজটি। আগামীকাল রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘জননী জন্মভূমি’র শেষ পর্ব।
শেষ পর্বে দেখা যাবে, এবার দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার পরিকল্পনা নিয়েছে জেভদেত। স্ত্রী আজিজে ও সে গ্রিক কমান্ডার ফিলিপোসের হাতে বন্দি। কমান্ডার ফিলিপোস জেভদেতের মুখ থেকে তুর্কিদের পরিকল্পনা ও জেভদেতের কাছে পাওয়া চিরকুটে কী লেখা সেটা জানার জন্য তার ওপর অমানবিক নির্যাতন চালায়। কিন্তু কিছুতেই মুখ খুলছে না জেভদেত।
একপর্যায়ে জেভদেতের মুখ থেকে তথ্য বের করার জন্য তার চোখের সামনেই আজিজের ওপর নির্মম ও পৈশাচিক নির্যাতন চালায় কমান্ডার ফিলিপোস। এ নির্যাতন সহ্য করতে না পেরে তুর্কিদের পরিকল্পনা সম্পর্কে কমান্ডার ফিলিপোসের কাছে সব তথ্য ফাঁস করে দেয় জেভদেত। হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। কিন্তু কমান্ডার ফিলিপোস তুর্কিদের সব পরিকল্পনা জানার পরও সাকারিয়ার ময়দানে তুর্কিদের কাছে নিরঙ্কুশভাবে পরাজয় বরণ করে গ্রিকরা।
‘জননী জন্মভূমি’ সিরিজে বাংলায় কণ্ঠ দিয়েছেন দীপক সুমন (জেভদেত), রুবাইয়া মতিন গীতি (আজিজে), সাঈদ সুমন (তেভফিক), নাহিদ আখতার ইমু (হিলাল), মশিউর রহমান দিপু (লিয়ন), তানিয়া পাটোয়ারী (ইলদিজ), জয়িতা মহলানবীশ (হাসিবে), জয়শ্রী মজুমদার লতা (সেহের)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫