রূপ নাকি গুণ—কী দিয়ে যায় মনের মানুষ চেনা? এ প্রশ্ন মাথায় রেখে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’। স্টার জলসার এ ধারাবাহিক আর এক মাস বাদেই পথচলার এক বছর পূর্ণ করবে। এ পর্যন্ত প্রচার হয়েছে ২৪০টি পর্ব। এই দীর্ঘ সময়ে একাধিকবার সিরিয়ালটি বন্ধ হওয়ার গুঞ্জন রটেছে। নতুন টুইস্ট নিয়ে আবারও দর্শকদের মন জয়ের চেষ্টা করেছেন নির্মাতারা। তার ফলও মিলেছে। নতুন বছরে টিআরপি তালিকায় আবারও শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।
এই সিরিয়ালে গল্পের নায়ক সূর্য। পেশায় চিকিৎসক। সাধারণ মানুষের জন্য তাঁর অনেক দরদ। সূর্যের মায়ের ইচ্ছা, জগতের সেরা সুন্দরীকে ছেলের বউ করে আনার। এ জন্য বিভিন্ন মারফতে খোঁজখবর শুরু করেন তিনি। অনেক যাচাই-বাছাই শেষে ঊর্মিকে পছন্দ হয় তাঁর। কিন্তু ছেলে সূর্য রূপের চেয়ে গুণকেই অগ্রাধিকার দেয়। ঊর্মির চেয়ে দীপাকেই তাই বেশি ভালো লাগে সূর্যের। এভাবেই শুরু হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’র গল্প।
সময় অনেক এগিয়েছে। নতুন সংসারে দীপাকে অনেক রকমের ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়েছিল তাঁকে। তবে সবই এখন অতীত। সূর্যের সঙ্গে এখন তাঁর সুখের সংসার হলেও দীপার জীবন থেকে দুঃখ একেবারেই মুছে যায়নি।
যে আঙ্গিকে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প শুরু হয়েছিল, যাত্রাপথে তা অনেকটাই পাল্টেছে। কঠিন শাশুড়ির মোড়কে তৈরি হয়েছিল লাবণ্য সেনগুপ্তের চরিত্রটি; কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছেন তিনি। এ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন রূপাঞ্জনা মিত্র। সূর্যের চরিত্রে আছেন দিব্যজ্যোতি দত্ত আর স্বস্তিকা ঘোষ অভিনয় করছেন দীপা চরিত্রে। এর আগে ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন দিব্যজ্যোতি। আর স্বস্তিকাকে দেখা গেছে ‘দত্ত অ্যান্ড বৌমা’ ও ‘সরস্বতীর প্রেম’সহ বেশ কিছু সিরিয়ালে। ‘অনুরাগের ছোঁয়া’য় ঊর্মি চরিত্রটিও খুব গুরুত্বপূর্ণ। সৌমিলী চক্রবর্তী আছেন এ চরিত্রে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫