Ajker Patrika

টাকি মাছের ঝুরি ভর্তা

শাকিলা পারভীন সিথী
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ৫৬
টাকি মাছের ঝুরি ভর্তা

উপকরণ
বড় আকারের টাকি মাছ ৪টি, কাঁচা মরিচ ৮টি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ১ কাপ, সয়াবিন তেল আধা কাপ, হলুদ আধা চা-চামচ ও লবণ পরিমাণমতো।

প্রণালি
প্রথমে একটি কড়াই বা ফ্রাইপ্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল ও হলুদ দিয়ে মাছগুলো সেদ্ধ করে নিন। মাছ সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে কাঁটা বেছে নিন। এবার অন্য একটি ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন ভেজে নিন। সেগুলো বাদামি রঙের হয়ে এলে বেছে রাখা মাছ, গোটা কাঁচা মরিচ, হলুদ ও পরিমাণমতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মৃদু আঁচে ভাজতে হবে। সবকিছু গাঢ় বাদামি রঙের হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এখন ভাজা উপকরণগুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিলেই হয়ে যাবে টাকির ঝুরি ভর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান, যা বলছেন চীনা সমরবিদ

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

তেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া

ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত