Ajker Patrika

বালিশের কভার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১০: ০৪
বালিশের কভার

বালিশের কভারের রং ফ্যাকাশে হয়ে গেলে তা ফেলে দেবেন না। নতুনভাবে একে বিভিন্ন কাজে লাগাতে পারেন। ছোট বালিশের কভার দিয়ে চেয়ারের কভার বানিয়ে নিন। খুব চকচকে দামি চেয়ারে হয়তো মানাবে না; কিন্তু ধুলোবালিমুক্ত রাখবে।

বাসায় সেলাই মেশিন থাকলে বালিশের কভার কেটেকুটে বানিয়ে ফেলতে পারেন টোট ব্যাগ। এতে বই বহন করা যাবে। চাইলে বাজারের ব্যাগ হিসেবেও ব্যবহার করা যাবে।কাচের বা মাটির জিনিস বহন করার আগে বালিশের কভারে পেঁচিয়ে নিতে পারেন। ভাঙার ভয় থাকবে না।

বাসায় ছোট্ট কোনো সদস্য থাকলে তার জামাও বানাতে পারেন এটি দিয়ে।পুরোনো বালিশের কভার কেটে নিন রুমালের আকারে। এরপর ডাইনিং টেবিলে রাখার উপযোগী ন্যাপকিন বানিয়ে নিন।

বাসা থেকে কয়েক দিনের জন্য বাইরে গেলে ছোট ছোট শোপিস পুরোনো বালিশের কভারে ঢুকিয়ে রাখতে পারেন। ধুলোবালি জমবে না।ফ্যানের পাখা ঢেকে রাখার জন্য বালিশের কভার ভালো কাজে দেবে।

কয়েকটি কভার একসঙ্গে সেলাই করলে মোটা একটি স্তর তৈরি হবে। আরামের জন্য এটি মোড়া বা চেয়ারের ওপর ব্যবহার করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত