শার্পনার দিয়ে পেনসিল শার্প করার পর যে স্ক্র্যাপগুলো পড়ে, সেগুলো তো ডাস্টবিনে ফেলেই দাও। একটা কাজ করবে? এগুলো কাজে লাগাবে স্ক্র্যাপ আর্টে? চলো পেনসিল স্ক্র্যাপ দিয়ে কিছু বানানোর চেষ্টা করি।
যা যা লাগবে
চলো করি
প্রথমে ঠিক করতে হবে তুমি পেনসিল ক্র্যাপ দিয়ে কী বানাবে। ধরো, আমরা এখন ফুল বানাব। এ জন্য প্রথমে একটা সাদা বা তোমার পছন্দমতো রঙিন কাগজ নাও। এর ওপর সবুজ রঙের কাগজ লম্বা করে কেটে বানাও ডাল। সঙ্গে পাতার মতো করেও কাটতে হবে সবুজ কাগজটি।
ডালের মতো করে কাটা কাগজগুলো আইকা দিয়ে লাগাও ওই কাগজের ওপর।
জমিয়ে রাখা পেনসিল স্ক্র্যাপ ডালের মাথায় আইকা দিয়ে বসাও ফুলের মতো করে। সঙ্গে ডালের ওপর কেটে রাখা পাতা লাগিয়ে নাও আইকা দিয়ে।
এবার রঙিন কাগজ কেটে স্ক্র্যাপ দিয়ে বানানো ফুলের মাঝে বসাও রেণুর মতো।
এই তো হয়ে গেল পেনসিল স্ক্র্যাপ দিয়ে বানানো ফুল। ফুল ছাড়া আরও বিভিন্ন ধরনের ছবিতেও তুমি পেনসিল স্ক্র্যাপ ব্যবহার করতে পারো।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫