২০১২ সালে জিটিভিতে প্রথম প্রচার হয় নাটক ‘মেড ইন চিটাগাং’। এরপর তিন বছরের দুই ঈদে নাটকের দুটি করে পর্ব প্রচারিত হয়। পার্থ বড়ুয়া নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন। পরে শোনা যায়, এ নাটকের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরাই চট্টগ্রামের ভাষায় একটি চলচ্চিত্র বানাবেন।
আট বছরের মাথায় মেড ইন চিটাগাং নাটকের পরিচালক ইমরাউল রাফাত সিনেমাটি বানালেন। এ বছরের জুনে চট্টগ্রামে সিনেমার শুটিং হয়েছে। পরিচালক চট্টগ্রামের, এ সিনেমায় যাঁরা অভিনয় করেছেন, প্রায় সবাই চট্টগ্রামের। পার্থ ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসিরউদ্দিন খান, হিন্দোল রায়, প্রিয়া মৌলি, সাজু খাদেম প্রমুখ। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম রবি বিঞ্জ-এ প্রচারের জন্য তৈরি হয়েছিল। তবে ওটিটির আগে এখন হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য এরইমধ্যে এফডিসি অনাপত্তিপত্রও ইস্যু করেছে।
পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘সিনেমাটি চট্টগ্রামের ভাষায়, তাই অনেক হলে যে এটা মুক্তি পাবে, এমনটা না-ও হতে পারে।’ মেড ইন চিটাগাং সিনেমায় অভিনয় করে পার্থ বড়ুয়া বেশ আনন্দিত। গানের ফাঁকে তাঁকে নাটক, সিনেমা ও ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা যায়। বড় পর্দায় তাঁর সর্বশেষ কাজ ‘আয়নাবাজি’। পার্থ বলেন, ‘মেড ইন চিটাগাং নাটকটি প্রচারের পরই আমাদের পরিকল্পনা ছিল, সিনেমা হোক। এর মধ্যে অনেক সময় কেটে গেছে। তারপরও যে সিনেমাটি ভালোভাবে হচ্ছে, এটাই আনন্দের। দর্শকেরা দারুণ কিছু উপহার পেতে যাচ্ছেন।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫