
স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেছেন, ভবন নির্মাণ করা সহজ কিন্তু সন্তান মানুষ করা কঠিন। আর সবাই মিলে এই কঠিন কাজটিই সফলভাবে সম্পন্ন করতে হবে।
গতকাল শুক্রবার মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে শিশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ কথা বলেন।
আশিকুর রহমান বলেন, প্রতিটি পরিবারের কাছে সন্তানেরা মূল্যবান সম্পদ। প্রতিটি শিশুর জীবনে প্রথম ১ হাজার দিন হলো গুরুত্বপূর্ণ সময়।
সাংসদ জানান, করোনা পরিস্থিতিতে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছিল, অনেকের আয় কমেছে। এর ফলে তাঁরা তাদের শিশু সন্তানকে পুষ্টিকর খাবার দিতে পারেননি বা পারছেন না। এ কারণে তিনি ‘চলো করোনা জয় করি’ তহবিল গঠনের মাধ্যমে শিশুদের পুষ্টি চাহিদা পূরণে প্রতি মাসে পুষ্টিকর খাবার সামগ্রী দেওয়া শুরু করেন। তিনি শিশুদের সঙ্গে মায়েদেরও পুষ্টিকর খাবার দেওয়ার ঘোষণা দেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫