দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে সংসদ সদস্য হন স্বতন্ত্র প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও জিএস বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান। নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে হারিয়ে জয়লাভ করেন তিনি। এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আখতারুজ্জামান। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনী আসনের বিভিন্ন সমস্যা ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।
কেন্দ্রীয় আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও গত নির্বাচনের আগে দল থেকে মোট চার দফায় মনোনয়ন চেয়েও পাননি তিনি। এ অবস্থায় উপজেলায় কাজ করতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আক্তারুজ্জামান বলেন, ‘আমি মনে করি নৌকার প্রার্থী এবং নৌকার প্রতি আমার নিজের সম্মান রয়েছে। নির্বাচনের আগে ছোটখাটো দু-একটা এদিক-সেদিক কথাবার্তা হয়ে গেলেও কালীগঞ্জ শান্তিপূর্ণভাবে চলছে।
সাবেক সংসদ সদস্য কয়েক দিন আগে কালীগঞ্জে ঘুরে গেলেন, মিটিং করলেন কোনো বাধা-বিপত্তি হয়নি। সামনের দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, যাতে আমাদের মধ্যে বিরোধ না থাকে। মানুষের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর তালিকা করে সমাধানে কাজ করব। এলাকার উন্নয়নে বরাদ্দের পরিমাণ যেন বাড়ানো যায়, সে চেষ্টা করব।’
বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে শীতলক্ষ্যা নদীতীরকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানগুলো নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে। কলকারখানার বর্জ্যে দূষিত হচ্ছে শীতলক্ষ্যা, জলজপ্রাণী পড়েছে হুমকির মুখে। এ বিষয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে ইউএনও ও এসি ল্যান্ডের সঙ্গে কথা বলব। গত ১৫ বছরে এসব বিষয়ে সাবেক সংসদ সদস্য কী পদক্ষেপ নিয়েছেন, তা জানার পর ব্যবস্থা নেব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫