
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের বিশ্বনাথ পৌরসভা, ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকারের নির্বাচনে দুই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হলেও পৌরসভায় বিদ্রোহী প্রার্থীর কাছে দলের প্রার্থীর পরাজয় হয়েছে। এ ছাড়া চারটি ইউনিয়ন পরিষদের তিনটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন। মাত্র একটিতে দলীয় প্রার্থী বিজয়ী হন। ফলে ক্ষমতাসীন দল নিজেদের বিদ্রোহীদের কাছে ভোটের মাঠে ধরাশায়ী হয়েছেন।
এমনকি জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর এলাকা বিশ্বনাথ পৌরসভায়ও দলের প্রার্থীর পরাজয় হয়েছে। ৫ হাজার ২৫১ ভোটের ব্যবধানে আওয়ামী লীগে প্রার্থীকে পরাজিত করে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।
জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর এলাকায় নৌকার পরাজয়কে ভালোভাবে দেখছেন না দলের নেতা-কর্মীরা। তবে নৌকার প্রার্থী ফারুক আহমদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের নেতা হওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা।
বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগে প্রার্থী শামীম আহমদ।
এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন।
গোয়াইনঘাটের চারটি ইউপির মধ্যে একটিতে আওয়ামী লীগ ও তিনটিতে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫