অরুণাচল বসু ছিলেন কবি, অনুবাদক ও সংগঠক। তাঁর জন্ম ১৯২৩ সালের ১২ সেপ্টেম্বর যশোরের ডোঙ্গাঘাটা গ্রামে।
শৈশবে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। ছোটবেলা থেকেই ছবি আঁকায় দারুণ দক্ষ ছিলেন। বেলেঘাটার দেশবন্ধু হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় বন্ধুত্ব হয়েছিল কবি সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে। এর পর থেকেই দুজনে একে অপরের পরিপূরক হয়ে ওঠেন। কিশোর বয়সে সুকান্তের প্রভাবে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। রাজনীতির কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। জীবন চালানোর প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছিল তাঁকে। তিনি পার্টির পত্রিকা ‘স্বাধীনতা’য় প্রুফ রিডারের চাকরি করেছিলেন। এরপর ‘সোভিয়েত দেশ’ পত্রিকা ফেরি করে বিক্রি করেছেন। একসময় লন্ড্রি ব্যবসাও করেছেন। তবে তিনি কখনো রাজনৈতিক আদর্শ এবং কবিসত্তাকে বিসর্জন দেননি।
একসময় প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে আসেন। তাঁর জীবৎকালে ‘পলাশের কাল’ ও ‘দূরান্ত রাধা’ নামের মাত্র দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তাঁর প্রবন্ধের বই ‘কবি কিশোর সুকান্ত’, ‘সুকান্ত: জীবন ও কাব্য’ প্রভৃতি।
তিনি অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। অধিকাংশই রাশিয়ান কবিতার অনুবাদ করেছেন। এর বাইরে অন্য ভাষার কবিতাও অনুবাদ করেছেন। তাঁর কাব্যচর্চার ফসল বিভিন্ন পত্রপত্রিকায় এবং পাণ্ডুলিপিতে ছড়িয়ে রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকার জন্য প্রচ্ছদ এবং প্রচুর ছবি এঁকেছেন। মৃত্যুর প্রায় ২৭ বছর পরে তাঁর রচিত কবিতা, গান ও অনুবাদ নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল ‘অরুণাচল বসুর সংকলিত কবিতা’ নামে।
তিনি একজন সংগ্রাহকও ছিলেন। বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দেশ-বিদেশের বেশ কিছু আঁকা ছবির কপি তিনি সংগ্রহ করেছিলেন। তাঁর জীবনের অন্যতম কৃতিত্ব হলো ‘নতুন সংস্কৃতি’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করা। এক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্যই তিনি এই সংগঠনটি গড়ে তুলেছিলেন।
অরুণাচল বসু ১৯৭৫ সালের ২৪ জুলাই মৃত্যুবরণ করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫