২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছিল রাজপথে। তখনই নির্মাতা শামীম আহমেদ রনীর মাথায় এল, এই আন্দোলনকে কেন্দ্র করে সিনেমা বানাবেন। কাহিনিকার দেলোয়ার হোসেন দিলকে জানালেন গল্পের প্লট। নাম ঠিক হলো ‘বিক্ষোভ’। গল্প তৈরি হলে শুরু হয় টিনএজ বয়সের নায়ক খোঁজা। শাপলা মিডিয়ার ঘরের ছেলে শান্ত খান তখন একটি মাত্র সিনেমা ‘প্রেম চোর’ করেছেন।
প্রায় মাসখানেক শান্তকে চরিত্র অনুযায়ী গ্রুমিং করালেন নির্মাতা। প্রযোজকের ইচ্ছা শান্তর সঙ্গে কলকাতার কোনো নায়িকাকে নেবেন। কলকাতা গিয়ে শ্রাবন্তীকে গল্প শোনালেন পরিচালক। গল্প শুনে অভিনয়ে সম্মতি জানালেন শ্রাবন্তী। সিনেমায় শ্রাবন্তী একটি কলেজের প্রভাষক। সেই কলেজের ছাত্র শান্ত। শ্রাবন্তী যেদিন কলেজে প্রথম আসেন, সেদিনই তাঁকে দেখে ভালো লাগে শান্তর। কিন্তু মনের কথা জানানোর আগেই সড়ক দুর্ঘটনায় সহপাঠীকে হারান শান্ত। গল্প মোড় নেয় অন্যদিকে। শ্রাবন্তীই প্রথম রাজপথে নেমে আসেন শান্তর সঙ্গে। ছাত্রদের প্রতি শ্রাবন্তীর দায়িত্ববোধ ও আন্তরিকতা শান্তকে আরও মুগ্ধ করে। নতুন এক যাত্রা শুরু হয়। শ্রাবন্তী বলেন, ‘শান্ত খুব লাজুক ছেলে। শুটিংয়ের এক–দুই দিন যেতেই বুঝলাম ওকে সহজ না করলে সমস্যায় পড়ব। তখন কাছে ডেকে গল্প করতাম। ধীরে ধীরে সে কিছুটা সহজ হয়। একদিন তো খুব বকা দিয়েছিলাম! বকা খাওয়ার পর দেখলাম আরও বেটার করছে।’
শান্তর সঙ্গে এখনো শ্রাবন্তীর নিয়মিত যোগাযোগ হয়। শান্ত বলেন, ‘শ্রাবন্তী দিদি কলকাতার প্রথম সারির নায়িকা। আমি তো ভয়ে ছিলাম। ভেবেছিলাম আমার সঙ্গে হয়তো ঠিকমতো কথাই বলবেন না। কিন্তু তিনি এত সহজভাবে আমার সঙ্গে মিশেছেন, মনে হয়েছে অনেক দিনের পরিচিত। দ্বিতীয় লটের শুটিংয়ে ঢাকায় আসার সময় আমার জন্য চকলেট, টি-শার্টসহ অনেক গিফট এনেছিলেন! দিদি যাওয়ার সময় আমি দিয়েছিলাম পদ্মার বড় বড় ৩০টি ইলিশ।’
শ্রাবন্তী এখন আছেন লন্ডনে। সেখান থেকে বলেন,‘অনেক দিন পর বাংলাদেশে আমার সিনেমা রিলিজ হচ্ছে। এ জন্য আমি খুবই এক্সাইটেড। ইচ্ছে ছিল সিনেমাটি রিলিজের সময় বাংলাদেশে থাকব। কিন্তু লন্ডনে শুটিং পড়ে যাওয়ায় বাংলাদেশে আসা হলো না। সবাইকে অনুরোধ করছি হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫