সাম্প্রতিক সময়ে সিনেমার সংখ্যা কমে গেলেও ব্যস্ততা কমেনি অভিনয়শিল্পীদের। দেশ ও দেশের বাইরে স্টেজ শো, শোরুম উদ্বোধন কিংবা বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। এবার প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে তিনটি স্টেজ শোয়ে অংশ নিতে কানাডা গেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
১০ জুলাই কানাডা পৌঁছান ফারিয়া। কানাডার ক্যালগিরিতে ১৪ জুলাই প্রথম স্টেজে পারফর্ম করবেন তিনি। এরপর ৩ আগস্ট টরন্টো এবং ৯ আগস্ট মন্ট্রিয়লে ভিন্ন দুটি অনুষ্ঠানে পারফর্ম করবেন এই নায়িকা।
কানাডা সফর নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে এবার কানাডা আসা হয়েছে। তিনটি ভিন্ন শোয়ে আমি পারফর্ম করব। তিনটি শো আলাদা আলাদা টিম ডিরেকশন দিয়েছে। প্রতিটি পারফরম্যান্সে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করব। আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে এসব পারফরম্যান্সে। আশা করছি পুরো জার্নিটা আনন্দদায়ক হবে।’
গত মাসে দুবাইয়ের ‘বাংলা কার্নিভাল ২০২৪’ অনুষ্ঠানে পারফর্ম করেন নুসরাত ফারিয়া। এতে তাঁর সঙ্গে আরও ছিলেন নিরব হোসেন, প্রীতম হাসান, জায়েদ খান প্রমুখ। এর আগে গত মে মাসে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে জায়েদ খানের সঙ্গে পারফর্ম করেন ফারিয়া।
নুসরাত ফারিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। সম্প্রতি শেষ করেছেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং। এতে ফারিয়ার সঙ্গে আছেন আরিফিন শুভ।
এ ছাড়া সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদীরের সংগীত আয়োজনে নতুন গান নিয়ে আসছেন ফারিয়া। বাঁধনের লেখা গানটি ফুয়াদের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন বলিউডের সঞ্জয়। ইতিমধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে গানটির। শিগগিরই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফারিয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫