
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ২০২১-২২ বর্ষের জন্য ডা. কে এম তানভীর সভাপতি ও ডা. মো. খোরশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
গতকাল সোমবার সকালে এক বছরমেয়াদি ৩২ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। সদ্য পাস করে বের হওয়া চিকিৎসকদের সমর্থন নিয়ে গঠিত হয় এই কমিটি। পরে তা চমেকের পরিচালকের দপ্তরে জমা দেওয়ার পর তাঁর সম্মতির ভিত্তিতে কমিটি কার্যকর হয়।
কমিটির সভাপতি ডা. কে এম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কল্যাণ ও রোগীদের সেবায় কাজ করবে এ কমিটি। দরিত্র ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন তাঁরা।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ডা. মিসবাহ উদ্দিন জিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইমন সিকদার, সাংগঠনিক সম্পাদক ডা. ওবায়দুল হক ওবায়েদ, ডা. রেজাউল করিম শ্রাবণ, অর্থ সম্পাদক ডা. শাশ্বত মজুমদার আকাশ, দপ্তর সম্পাদক ডা. ফয়সল বিন জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. শাহরিয়ার ইসলাম ইমন, রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. সাকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন চৌধুরী তামিম, সাংস্কৃতিক সম্পাদক ডা. ফারজানা আহমেদ দুলালী। অন্য ১৯ জন কমিটির কার্যকরি সদস্য।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫