সম্প্রতি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। কাজল আরেফিন অমি পরিচালিত ‘হোটেল রিল্যাক্স’ সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ বিডি জানিয়েছে, রোজার ঈদে ওয়েব সিরিজটি মুক্তি দেবে তারা। তাই এবার ঈদেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।
পূর্ণিমাভক্তদের জন্য রয়েছে আরও সুখবর। ‘আহারে জীবন’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা আসছেন বড় পর্দায়। সিনেমাটির নির্মাতা ছটকু আহমেদ জানিয়েছেন, এবারের ঈদে ‘আহারে জীবন’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। সঙ্গে আছেন ফেরদৌস।
নির্মাতা ছটকু আহমেদ বলেন, ‘আহারে জীবনের কাজ অল্প কিছু বাকি আছে। শিগগিরই সব কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেব। আশা করছি, আগামী ঈদে সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন দর্শকেরা।’ ঈদে ডাবল ধামাকা নিয়ে নিজেও উচ্ছ্বসিত পূর্ণিমা। অভিনেত্রী বলেন, ‘ছটকু ভাই গুণী চলচ্চিত্র নির্মাতা। তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অবশেষে তাঁর নির্দেশনায় আহারে জীবন সিনেমায় অভিনয় করা হলো। পাশাপাশি ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে কাজ করেও বেশ ভালো লেগেছে। দুটি নতুন কাজ প্রকাশ পেলে আশা করছি, দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫