চলছে বিজয়ের মাস ডিসেম্বর। সারা মাসজুড়েই দেশের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন পর্যায়ে বিজয় দিবসকে কেন্দ্র করে সভা বা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে। কিন্তু ঢাকার সাভার উপজেলায় বিজয়ের মাসে এমন আয়োজনকে ঢাল বানিয়ে তার আড়ালে চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার।
গত শনিবার উপজেলার পাড়াগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে আশুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. রুহুল আমিন মণ্ডল দোয়া মাহফিলের আয়োজন করেন। মিলাদের তবারক হিসেবে সেখানে ৬০ পাতিল খিচুড়ি রান্না করা হয়। এক দিন আগে থেকেই এ বিশাল আয়োজনে সরব প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। সেই আয়োজনে উপস্থিত ছিলেন একই ইউপির চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
আয়োজনের ব্যানারে লেখা ছিল ‘মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল’। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শাহাব উদ্দিন মাদবর। এ আয়োজনের সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান মোল্লা।
দোয়া মাহফিলে উপস্থিত সব বক্তা নৌকায় ভোট চান। শাহাব উদ্দিন মাদবর নিজেও নৌকাকে বিজয়ী করে তুলতে সবার কাছে দোয়া ও ভোট চান। তিনি তাঁর বক্তব্যে এ আয়োজনের জন্য রুহুল আমিন মণ্ডলকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে জানতে শাহাব উদ্দিন মাদবরের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
আশুলিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন শিকদার বলেন, ‘যদি তাই হয়ে থাকে তাহলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। বিষয়টি নিয়ে যদি লিখিত অভিযোগ পাই, তাহলে আমরা অ্যাকশনে যাব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫