চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গাকারীদের একজনকে ৬৩ মাস কারাদণ্ড দিয়েছেন দেশটির একজন কেন্দ্রীয় বিচারক। ওই দিন পুলিশকে লক্ষ্য করে কাঠের তক্তা ও একটি অগ্নিনির্বাপণ যন্ত্র ছোড়ার অভিযোগে রবার্ট স্কট পালমার নামের এ ব্যক্তিকে এ শাস্তি দেওয়া হয়েছে, যা ওই ঘটনায় এ পর্যন্ত সর্বোচ্চ সাজা।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ের ঘোষণা দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং কংগ্রেস সদস্যের মধ্যে বৈঠক চলাকালে এ কাণ্ড ঘটান পালমার। এ ধরনের অপরাধ গুরুতর বলে মন্তব্য করেছে দেশটির বিচার বিভাগ।
গত ১৭ মার্চ গ্রেপ্তার করার পর ৪ অক্টোবর পালমারকে দোষী সাব্যস্ত করে ২ হাজার ডলার জরিমানা এবং ৩ বছরের বাধ্যতামূলক জেলের রায় দেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। গত ৬ জানুয়ারির ঘটনায় এ পর্যন্ত ৭০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫