সিনেমায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী অলংকার চৌধুরী। ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত ‘মুক্তির ছোট গল্প’ নামের সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল। নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এরই মধ্যে শুটিং শেষ করেছেন অলংকার। শেষ হয়েছে ডাবিংয়ের কাজও।
সিনেমায় অলংকার অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে। তাঁর চরিত্রটির নাম নদী। তরুণ প্রজন্মের এই সাংবাদিক মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা, তা তুলে ধরার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়।
সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সত্যিই কি দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? যুদ্ধ তো এখনো চলছে। ২০২০ সালে আমরা করোনার মতো মহামারির সঙ্গে যুদ্ধ করেছি। আমাদের জীবনে স্বাভাবিকতা এখনো ফিরে আসেনি। তরুণ প্রজন্মের একটা বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমাদের। সেই যুদ্ধে শামিল হয় সাংবাদিক নদী। সিনেমায় নদী নামের সেই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। মাসুদ জাকারিয়া সাবিন আমার ভীষণ প্রিয় পরিচালক। তাঁর নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করে খুব ভালো লেগেছে। সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী।’
অলংকার জানিয়েছেন, শিগগির সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর চলতি বছরই মুক্তি পেতে পারে সিনেমাটি।
মুক্তির ছোট গল্প সিনেমায় আরও অভিনয় করেছেন নিপুণ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
অন্যদিকে, অলংকার এখন শুটিং করছেন হিমেল ইসহাক পরিচালিত বিটিভির ‘জোড়া শালিক’ ধারাবাহিক নাটকেরু।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫