ছোট পর্দায় ১০ বছরের বেশি সময় ধরে অভিনয় করছেন ফারহান আহমেদ জোভান। তাঁর প্রতি দর্শকের প্রত্যাশাও বেড়েছে। সেই কথা মাথায় রেখে এখন কাজের মানের দিকে গুরুত্ব দিচ্ছেন অভিনেতা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে জোভানের নতুন নাটক ‘মমতা’। এতে সামাজিক দায়বদ্ধতাকে উপজীব্য করে ভালোবাসার এক গল্প তুলে এনেছেন নির্মাতা তপু খান।
লিমন আহমেদের রচনায় নাটকটিতে জোভানের সঙ্গে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ইউটিউবে রিলিজের পর দর্শকের ভালো সাড়া পাচ্ছেন বলে জানান নির্মাতা। গতকাল বিকেল পর্যন্ত প্রায় ১৪ লাখ ভিউ হয়েছে নাটকটির।
জোভান বলেন, ‘কিছু গল্প ও চরিত্র থাকে, যেগুলোতে কাজ করে তৃপ্তি পাওয়া যায়। মমতা নাটকটি আমাকে সেই তৃপ্তি দিয়েছে। জগতে একজন মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, তার অনেক দায়িত্ব থাকে চারপাশের মানুষ, সমাজ ও দেশের প্রতি। সেই বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে আমার চরিত্রে। দর্শকও পছন্দ করছে, এটাই আনন্দের।’
নির্মাতা তপু খান বলেন, ‘আমাদের চেষ্টা ছিল গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটি রোমান্টিক নাটক নির্মাণের। এতে মানুষের প্রতি মানুষের মমতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আছে পরিবার, সমাজ ও ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বশীলতার গল্প। পৃথিবীতে ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি, তা দারুণভাবে অনুভব করাবে নাটকের গল্প। আমরা দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়েও কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’
মমতা নাটকে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, জিয়াউল হাসান কিসলু, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, বাপ্পি আশরাফ, জিল্লুর রহমান, তারিক স্বপনসহ অনেকে। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারিত হওয়া নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫