কঠিন এক পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ। আগামী ১০ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ ম্যানচেস্টার সিটির মাঠে জিততেই হবে রিয়াল মাদ্রিদকে।
কেউ কেউ হয়তো বলে বসতে পারেন, রিয়ালের জন্য এ আর কী কঠিন পরীক্ষা! গত মৌসুমে তো নকআউটের পরতে পরতে এমন পরীক্ষা দিয়েই চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপাটি জিতল কার্লো আনচেলত্তির দল। হিসাব ঠিক আছে; কিন্তু ইতিহাদ, সিটি আর সেমির প্রথম লেগের ড্রয়ের পটভূমিতে ইতিহাস রিয়াল মাদ্রিদের অনুকূলে নয়—
তিনটি তথ্যই রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তার জন্য যথেষ্ট। তবে সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে রিয়ালের বড় ভরসা ওই কার্লো আনচেলত্তি। যিনি ঘরের মাঠে প্রথম লেগের ড্রয়ের মধ্যেও ভালো কিছু খুঁজে পাচ্ছেন, ‘প্রথম লেগে ভালো নিয়ন্ত্রণ ছিল আমাদের। সিটির বল পজিশন যখন বেশি ছিল, তখন রক্ষণাত্মকভাবে নিয়ন্ত্রণে ছিলাম আমরা। এরপর যখন খেলতে শুরু করি, তখন (তাদের) অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।’
সেই অস্বস্তিতে এবার শুরু থেকেই প্রতিপক্ষকে ফেলে দেওয়ার চেষ্টা থাকবে রিয়ালের, এটা অনুমেয়ই। কিন্তু অননুমেয়—ফাইনালে যাবে কোন দল। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা অবশ্য সেমিফাইনালের দ্বিতীয় লেগকে ‘প্লে অফ’-এর আখ্যা দিয়ে জয়ের কথা বলছেন। ‘সাত বছর আগে যখন সিটির কোচ হওয়ার চুক্তিতে সই করি, তখন তারা আমাকে চ্যাম্পিয়নস লিগ জেতার কথা বলেনি। তারা কোচ হিসেবে আমাকে কেন নিয়ে এসেছে, এটা মানুষই বলাবলি করেছে। কিন্তু এটা অস্বীকারের কোনো জো নেই যে এই ট্রফিটা ছাড়া আমরা সবই জিতেছি। অবশ্যই আমরা এই ট্রফি জিততে চাই। আগের দুই মৌসুমে একবার চেলসির কাছে ফাইনালে হেরেছি। আরেকবার (সেমিফাইনালে) রিয়ালের কাছে। এবার তৈরি হওয়া সুযোগটা হাতছাড়া করতে চাই না। সর্বতোভাবে জিততে চাই।’—আগের দিন সংবাদ সম্মেলনে বললেন গার্দিওলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫