আট পর্বের ছোট কাকু
ফরিদুর রেজা সাগরের সিরিজ উপন্যাস ‘ছোট কাকু’ অবলম্বনে আফজাল হোসেন নির্মিত আট পর্বের ধারাবাহিক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’। চ্যানেল আইয়ে প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিট। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, তুষার খান প্রমুখ।
৩ পর্বের সিসিমপুর
প্রতিবারের মতো এবারের ঈদেও ছোট্ট বন্ধুদের জন্য থাকছে ৩ পর্বের বিশেষ সিসিমপুর ‘মিলেমিশে সবে, মাতি উৎসবে’। প্রচার হবে বিটিভিতে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।
দুই এ দুই এ ৪
গোয়েন্দা গল্প নিয়ে হাসি ও আনন্দের নাটক ‘দুই এ দুই এ ৪’। রচনা মাতিয়া বানু শুকু, পরিচালনায় যুবরাজ খান। দেখা যাবে ঈদের দিন দুপুর ১২টায় ও রাত সাড়ে ৮টায় দুরন্ত টিভিতে।
লাল কোহিনূর
লালপরি মানুষের কল্যাণে কাজ করে, অন্যদিকে নীলপরি মন্দ কাজের মাধ্যমে মানুষের অকল্যাণ করে। শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের রচনা ও নিমা রহমানের পরিচালনায় পুতুল নাটক ‘লাল কোহিনূর’ দেখা যাবে দুরন্ত টিভিতে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে।
দ্য বস বেবি
মা-বাবাকে সঙ্গী করে খুব ভালো কাটছিল ৭ বছর বয়সী টিমের শৈশব। সবার খুব আদরের সে। এর মাঝে হঠাৎ এক ছোট্ট শিশুর আগমন ঘটে তাদের বাসায়। টিম জানতে পারে শিশুটি তার ছোট ভাই। শুরু হয় দুই ভাইয়ের খুনসুটি। দুরন্ত টিভির সিনেমা ‘দ্য বস বেবি’ দেখা যাবে ঈদের ৩য় দিন রাত ১০টায়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫