ওসমানীনগরে বিয়ে করে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে অভিযোগ করেছেন এক প্রবাসী। তাঁর স্ত্রীর উচ্চাভিলাষী আবদার মেটাতে প্রবাসে উপার্জিত কয়েক লাখ টাকা হারিয়ে তিনি এখন নিঃস্ব। স্ত্রীকে তালাক দিয়েও শান্তিতে থাকতে পারছেন না তিনি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, নজরুল ইসলামের সঙ্গে ২০১৭ সালে ফেরদৌসী বেগমের বিয়ে হয়। যৌথ পরিবারে নজরুলরা ৩ ভাই। এর মধ্যে তিনি সবার ছোট। কিন্তু বিয়ের প্রথমরাতেই ফেরদৌসী পরিবার থেকে পৃথক হওয়ার জন্য নজরুল ইসলামকে চাপ দেন। বড় দুই ভাইয়ের আয়ের তেমন কোনো উৎস না থাকায় নজরুল পৃথক হতে অসম্মতি জানান।
১০ সেপ্টেম্বর ফেরদৌসী তাঁর ভাই খসরু মিয়াকে নিয়ে ঘরে থাকা মূল্যবান সামগ্রীসহ বাবার বাড়িতে চলে যান। নজরুল ১৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে ফেরদৌসীকে ডিভোর্স দেন। কিন্তু ডিভোর্সের পরেও শান্তি পাচ্ছেন না তিনি। তাঁকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে।
নজরুল ইসলাম বলেন, প্রবাস থেকে ফিরে অনেক স্বপ্ন নিয়ে ফেরদৌসীকে বিয়ে করেছিলাম। কিন্তু এরপর আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। উপার্জিত লাখ লাখ টাকা ওর পেছনে খরচ হয়েছে। আমাকে প্রায় গৃহবন্দী করে রেখেছিল। এমনকি গত চার বছর আমি মসজিদে গিয়ে নামাজ পড়ারও সুযোগ পাইনি। ঘরের সব কাজ আমাকেই করতে হতো। তালাক দেওয়ার পরও নানাভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য নেওয়া বেগম বলেন, দাম্পত্য জীবনে নানা সমস্যা হয়। কিন্তু এ রকম ঘটনা কখনো শুনিনি। ফেরদৌসীর কাণ্ডে আমি নিজেই হতবাক। এসব বিষয় সমাধানে আমি একাধিকবার তাদের বাড়িতে গেছি। কিন্তু ওই মহিলা কাউকেই মানতে চান না।
এ ব্যাপারে কথা বলতে ফেরদৌসী বেগমের মুঠোফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখেছি। আসলেই এই পরিবারটি নানা অশান্তিতে রয়েছে। লিখিত অভিযোগ দিলে ঘটনাটি খতিয়ে দেখব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫