এখন তো রোজ স্কুলে যাচ্ছ। অনেক পড়াশোনা করছ। স্কুল থেকে ফিরেই বাড়ির কাজ, প্রাইভেট পড়া, গানের শিক্ষক, ছবি আঁকার ক্লাসসহ ইত্যাদি নানা কাজ। শোনো, পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলাও করতে হবে। নয়তো শরীর মুটিয়ে যাবে। মন ভালো থাকবে না।
আজ তোমাকে যে খেলাটির কথা বলব, তার নাম বরফ পানি। এ খেলাটি স্কুলের বন্ধুদের সঙ্গে খেলতে পারবে। এটি খেলার জন্য ৫ থেকে ৭ জন বন্ধুকে নিতে পারো। তার বেশি বন্ধুকেও নিতে পারো। প্রথমে কে হবে চোর কিংবা এই খেলায় বরফ, তা নির্বাচন করতে হবে। যে বরফ হবে সে একটি নির্দিষ্ট জায়গা থেকে ‘খেলা শুরু’ বলে সব পানিদের ছোঁয়ার চেষ্টা করবে। আর যারা পানি হবে, তারা বরফ দেখে দৌড়ে পালাবে।
বরফ অন্য খেলোয়াড় তথা পানিদের ছুঁয়ে বরফ করার চেষ্টা করবে। বরফ যদি কোনো একজনকে ছুঁয়ে ফেলে, তাহলে সে বরফ হয়ে যাবে। একদম নড়াচড়া করতে পারবে না। সবাইকে বরফ করার পর সে বরফ থেকে পানি হয়ে যাবে।
যাকে প্রথম বরফ করা হয়েছিল, সে তখন চোর তথা বরফ হবে এবং বাকিরা পানি হয়ে থাকবে। এভাবে খেলা চলতে থাকবে। ভীষণ মজার খেলা কিন্তু। তবে শোনো, পড়াশোনায় একদম ফাঁকি দেবে না কিন্তু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫