ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। গতকাল প্রকাশ পেয়েছে সালমান ও পূজা হেগড়ে অভিনীত এ সিনেমার তৃতীয় গান ‘জি রাহে থে হাম’। নতুন গানে চমক নিয়ে হাজির হয়েছেন সালমান।
ভক্তদের অবাক করে আরও একবার মাইক্রোফোন হাতে তুলে নিয়েছেন তিনি। এর আগে জ্যাকুলিনের বিপরীতে ‘কিক’ সিনেমার ‘হ্যাংওভার’ গানে মাতিয়েছিলেন দর্শকদের।
‘জি রাহে থে হাম’-এর পুরো ভিডিওজুড়ে পূজার সঙ্গে রোমান্স করতে দেখা গেছে সালমানকে। দারুণ কিছু রোমান্টিক মুহূর্ত উপহার দিয়েছেন তাঁরা। সালমানের কণ্ঠের সঙ্গে সেসব দৃশ্য মুগ্ধ করেছে দর্শকদের। ইউটিউবে তাই লাফিয়ে বাড়ছে গানটির ভিউ। গানে দেখা গেছে শেহনাজ গিল ও পলক তিওয়ারিকে। তাঁরা ছাড়াও রাঘব, জাসসি ও সিদ্ধার্থর খুনসুটি মন কেড়েছে সবার।
ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেতে আর মাত্র মাসখানেক বাকি। দক্ষিণী অভিনেতা রামচরণকে এই সিনেমায় একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে। সব মিলিয়ে সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহ সবার। ঈদ উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পাবে নতুন এ সিনেমা। এটি দিয়েই চার বছর পর ঈদ উৎসবে নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন সালমান। সর্বশেষ ২০১৯ সালে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল তাঁর ‘ভারত’। কিসি কা ভাই কিসি কি জান-এর পর তিনি এ বছর আরেকবার হলে দেখা দেবেন। ডিসেম্বরে মুক্তি পাবে তাঁর ‘টাইগার ৩’, এতে সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫