একজনের বয়স ৭০ বছর। আরেকজনের বয়সও মধ্য ষাট হয়ে গেছে। শরীরে কুলায় না। তবু বয়সের ভারে ন্যুব্জ দুজন চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। ভোরে পাখির কলবে ঘুম ভাঙে তাঁদের। সারা দিন চলে হাতুড়ি দিয়ে ইট ভাঙার কাজ। একজন শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামের সাহেরা বেগম (৬৫) আরেকজন কলেজ রোডের জুহেরা খাতুন (৭০)।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনেই ইট ভাঙছিলেন তাঁরা। পরিচয় জানতে চাইতেই হাসিমুখে কথা শুরু করলেন। শোনালেন বন্যা পরবর্তী সময়ের সংগ্রামের গল্প।
এ সময় দুজন জানালেন, বন্যায় ঘরবাড়ি ভেঙে যাওয়ায় আর্থিক সংকট দেখা দেয় প্রচণ্ডরকম। হাওর এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে কোনো কাজ থাকে না। তাই প্রতিদিন উপজেলা সদরে এসে ইট ভাঙার কাজ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা এ কাজ করেন। তবে নির্ধারিত কোনো মজুরি নেই। ১৭ টাকা ফুট পান। কোনো দিন চার ফুট আবার কোনো দিন ছয় ফুট ইট ভাঙেন। যা আয় হয় তা দিয়ে কোনোরকমে চলে সংসার।
সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘সরকারি সহায়তার জন্য আবেদন করতে হয়। পরে জেলা কমিটির অনুমোদন পাওয়ার পর এ সহায়তা দেওয়া হয়। এরপরও চেষ্টা করব তাঁদের সহযোগিতা করার।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫