‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে ভারতজুড়ে জনপ্রিয়তা পান দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি নাম লিখিয়েছেন আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এ। মার্ভেলখ্যাত রুশো ব্রাদার্সের সিরিজটির ভারতীয় সংস্করণের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সামান্থা। এতে তাঁর বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। এবার জানা গেল নতুন খবর। বলিউডের আগে হলিউডে অভিষেক হচ্ছে এই দক্ষিণি অভিনেত্রীর। বাফটাজয়ী নির্মাতা ফিলিপ জনের হাত ধরেই হলিউড যাত্রা শুরু করবেন সামান্থা। এতে তাঁর বিপরীতে দেখা যাবে ‘নেক্সট অব কিন’খ্যাত অভিনেতা বিবেক কালরাকে।
সিনেমাটি নির্মাণ হবে ২০০৪ সালে প্রকাশিত ‘দি অ্যারেঞ্জমেন্টস অব লাভ’ উপন্যাসের ওপর ভিত্তি করে। এর গল্প গড়ে উঠেছে ভারতের চেন্নাইকে ঘিরে। সিনেমার নামও রাখা হয়েছে ‘চেন্নাই স্টোরিজ’। একজন ভারতীয় গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন সামান্থা। তাই হলিউডের সিনেমায় পরিচিত চরিত্রেই দেখা যাবে তাঁকে।
‘চেন্নাই স্টোরিজ’ সিনেমার গল্পে দেখা যাবে, মা মারা যাওয়ার পর বাবার সন্ধানে চেন্নাইতে আসে বিবেক। চেন্নাইতে এসে সে একজন গোয়েন্দার শরণাপন্ন হয়। এরপর ভিন্ন সংস্কৃতির দুজন মানুষ কীভাবে একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে, ভালোবেসে ফেলে, তা-ই ফুটে উঠবে সিনেমার গল্পে। চিত্রনাট্য লিখেছেন নিম্মি হরসগমা। সিনেমার শুটিং হবে যুক্তরাজ্য ও চেন্নাইতে। মুক্তি দেওয়া হবে ইংরেজি ও তামিল ভাষায়।
জানা গেছে, সিটাডেল সিরিজের পর চেন্নাই স্টোরিজ সিনেমার শুটিং শুরু করবেন সামান্থা। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘শকুন্তলা’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তাঁর দক্ষিণি সিনেমা ‘খুশি’। এতে সামান্থার বিপরীতে রয়েছেন বিজয় দেবারকোন্ডা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫