বিয়ের পর যৌন সম্পর্কে সঙ্গীর ইচ্ছাকৃত অসম্মতি নিষ্ঠুরতার শামিল বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিয়ের ৩৫ দিন পর দিল্লি হাইকোর্টে বিচ্ছেদের মামলা করেছিলেন এক দম্পতি। দেড় যুগের বেশি সময় আগে মামলাটি হয়েছিল। সে মামলায় গত সোমবার রায় ঘোষণার সময় ওই মন্তব্য করেন আদালত।
রায়ে বলা হয়, মামলা পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত মনে করেন, বিবাহিত দম্পতির মধ্যে যৌন সম্পর্কে স্বামী বা স্ত্রীর যে কারও ইচ্ছাকৃত মানা করা নিষ্ঠুরতার সমতুল্য, বিশেষ করে যখন তাঁরা নববিবাহিত। এটিই বিচ্ছেদ চাওয়ার জন্য একটি কারণ হতে পারে।
ওই মামলায় এর আগে পারিবারিক আদালত বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছিলেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন স্ত্রী।
সোমবার বিচারপতি সুরেশ কুমার কাইত ও বিচারপতি নিনা বানসাল কৃষ্ণার সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পারিবারিক আদালতের দেওয়া রায় বহাল রেখে বলেন, ‘যৌন সম্পর্ক ছাড়া বিয়ে অভিশপ্ত...।’
আদালত উল্লেখ করেন, এই দম্পতি ২০০৪ সালে হিন্দু রীতিনীতি ও আচার মেনে বিয়ে করেছিলেন। এর পরপরই স্ত্রী বাবার বাড়ি চলে যান। এরপর তিনি আর ফেরেননি। পরে ওই নারীর স্বামী নিষ্ঠুরতা ও তাঁকে ছেড়ে যাওয়ার কারণ দেখিয়ে পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেন। আদালত বলেন, বিয়েটা মাত্র ৩৫ দিন টিকলেও স্বামী দাম্পত্যের অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হন এবং তাঁদের সম্পর্ক পূর্ণতা পায়নি। কাজেই ১৮ বছরের বেশি সময় ধরে এ ধরনের বঞ্চনাকে উপেক্ষা করার সুযোগ নেই। এটি মানসিক নিষ্ঠুরতা।
এই মামলার পর্যবেক্ষণে বলা হয়, স্ত্রীর অসম্মতির কারণে এই বিয়ে পূর্ণতা পায়নি। এই স্ত্রী, যিনি কিনা পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য হয়রানির অভিযোগ করেছেন, সেটির ‘অকাট্য প্রমাণ’ পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫