কাছাকাছি রকমের কণ্ঠ হওয়ার কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় শিল্পীদের। তালিকাটা একেবারে ছোট নয়। আছে জেমস, হাসান, মমতাজসহ অনেক সংগীতশিল্পীর নাম। তাঁদের মতো করে গেয়ে পরিচিতি পেয়েছেন অনেকে। শ্রোতারা প্রায় সময়ই আসল শিল্পীর সঙ্গে নকল কণ্ঠ গুলিয়ে ফেলেন। এবার এই বিড়ম্বনায় পড়েছেন আসিফ আকবর।
সম্প্রতি একটি অশ্লীল গান প্রকাশ করে জুড়ে দেওয়া হয়েছে আসিফের নাম। গতকাল ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আসিফ জানান, এ ধরনের কোনো গানে তিনি কণ্ঠ দেননি। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে শ্রোতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আসিফ।
গতকাল ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ‘আমি বিএনপির রোডমার্চের গানও গাইনি, আবার আওয়ামী উন্নয়ন বন্দনার পদ্মা সেতুর গানও গাইনি। এর আগে একটা হিন্দি গান গেয়ে আমার নাম ও ছবি জুড়ে দেওয়া হয়েছিল। আজ সকালে একজন পাঠাল ‘‘বারো ভাতারির গান’’। এই গানটিও আমি গাইনি। অথচ আমার নাম ও ছবি এটাতেও জুড়ে দেওয়া হয়েছে।’
আসিফ আরও লেখেন, ‘পদ্মা সেতু এবং বিএনপির রোড শো থিম সংয়ের এই গায়ক নকলও গায়, অশ্লীলও গায়। আমার কণ্ঠ নকল করা তার নেশা। তাতে অসুবিধা নাই। সমস্যা হচ্ছে, আমার ছবি আর নাম ব্যবহার নিয়ে। এটা জোচ্চোরের কাজ।’
সতর্ক করে আসিফ লেখেন, ‘আগের তুলনায় আমি এখন যথেষ্ট শান্ত, হুটহাট রেগেও যাই না। আইনগত ব্যবস্থা নেওয়ার মতো সময় আর মানসিকতা নেই। সমাজে এসব ভাইরাস কালে কালে আসে। ফেসবুকের মতো পাবলিক প্লেসে এই ইস্যুটা তুলে ধরলাম। ভদ্রলোক হয়ে গেছি মানে আমি দুর্বল নই। এই ধরনের অসভ্য উপদ্রবগুলো থাকবেই, আমার শ্রোতারা বিভ্রান্ত হবেন না আশা করি।’
জানা গেছে, আসিফের আদলে গান গেয়ে ভাইরাল হওয়া এ শিল্পীর আসল নাম ম্যাক্স কুমার। আসিফের কাছাকাছি কণ্ঠ হওয়ার কারণে অনেকে তাঁকে আসিফ বলে ভুল করেন। আর তিনিও এ সুযোগ লুফে নিয়ে নিজের গানে জুড়ে দেন আসিফের নাম ও ছবি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫