প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ দিনে প্রচারিত হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। আসন্ন ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে পাঁচফোড়নের বিশেষ পর্ব। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের পর্ব। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও সারিকা সাবরিন।
এতে গান থাকছে তিনটি। ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই’ শিরোনামের দ্বৈতকণ্ঠের গানটি গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন অয়ন চাকলাদার। লুৎফর হাসানের লেখা একটি গান গেয়েছেন রাজীব। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানের ভিডিওতে রাজীবের সঙ্গে অভিনয় করেছেন মডেল মোনালিসা দীপা। অন্য আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন লিজা।
অনুষ্ঠানে জাদুশিল্পী ম্যাজিক রাজিকের পরিবেশনায় থাকছে একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু, চুয়াডাঙ্গা সদর উপজেলার ‘চা খোর’ গরুর ওপর একটি প্রতিবেদন। প্রতিবেদনটিতে আরও দেখানো হয়েছে দেশ-বিদেশের কিছু বিস্ময়কর গরু-ছাগল-ভেড়ার আশ্চর্য কর্মকাণ্ড।
ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে দেখা যায় ফুল, ফল, শাকসবজির বাগান। আজকাল অনেক বাড়ির ছাদে বাগানের বদলে দেখা মিলছে গরুর। শহরে গড়ে ওঠা এমনই কিছু ছাদখামারের ওপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।
এ ছাড়া রয়েছে ঈদ নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ। বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মাহমুদুল ইসলাম মিঠু, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, শাহেদ আলী, জাহিদ শিকদার, ইকবাল হোসেন, তারিক স্বপন, সিয়াম নাসির, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, বিলু বড়ুয়া, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, শামীম আহমেদ, সাবরিনা নিসা প্রমুখ।
পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫