বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মমাস এপ্রিলে। তাঁর স্মরণে আগামী ২০ ও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’। আয়োজন করছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। গত ২৮ জানুয়ারি জ্যামাইকায় আয়োজিত এক অনুষ্ঠানে দুই দিনের এই উৎসবের লোগো ও ওয়েবসাইট উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে ঋতুপর্ণা এবার ঢাকায় আসছেন।
সুচিত্রা সেন উৎসবের অন্যতম আয়োজক হাসানুজ্জামান সাকী জানান, ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে সুচিত্রা সেন উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন হবে। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত উপস্থিত থাকবেন। তিনি আরও বলেন, ‘এর আগে বিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ উৎসব এবারই প্রথম। দুই দিনব্যাপী ৩৫ ঘণ্টার এই উৎসবে দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র, ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইতিমধ্যে অনেক সিনেমা জমা পড়েছে। সেখান থেকে বাছাই করে উৎসবে প্রদর্শন করা হবে। উৎসবের বিষয়ে বিস্তারিত জানাতেই ২২ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’
এ বিষয়ে ঋতুপর্ণা বলেন, ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমি উপস্থিত থাকব। আশা করছি, ঢাকায় আমার প্রিয় মুখগুলোর সঙ্গে আবার দেখা হবে। আমি ভীষণ গর্বিত, আমাকে এমন সম্মানজনক একটি উৎসবে অতিথি করায়।’
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন পরিচালক মোরশেদুল ইসলাম, ভারতীয় পরিচালক বেদব্রত পাইন ও নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চলচ্চিত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫