প্রায় এক বছর আগে শেষ হয়েছে জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়াল। এতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন নীল ভট্টাচার্য ও তিয়াসা লেপচা জুটি।
এর মাঝে তিয়াসাকে নতুন কোনো সিরিয়ালে দেখা না গেলেও নীল অভিনয় করেন জি বাংলার ‘উমা’তে। সিরিয়ালটি শেষ হতে না হতেই নতুন খবর এসে গেল।
স্টার জলসা প্রকাশ করেছে নীল-তিয়াসার নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’-এর প্রোমো।
এই সিরিয়ালের কেন্দ্রে আছে শিক্ষাব্যবস্থায় বাংলা ও ইংরেজি মাধ্যমের দ্বন্দ্বের প্রসঙ্গটি। সাধারণত বাংলা মাধ্যমে পড়াশোনা করে যারা, তাদের খানিকটা খাটো করে দেখা হয় ইংরেজি মাধ্যমের তুলনায়। এ ধরনের একটি ভুল ধারণা প্রচলিত আছে সমাজে। বিষয়টি নিয়ে বলিউডেও সিনেমা হয়েছে। তবে বাংলা ধারাবাহিকে বিষয়টি প্রথম।
‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের প্রোমোতে দেখানো হয়েছে, অজ পাড়াগাঁর মেয়ে তিয়াসা বাচ্চাদের স্কুলে বিজ্ঞান পড়ায়। একদিন শহরের খ্যাতনামা ইংরেজি মিডিয়াম স্কুলে চাকরির সাক্ষাৎকারের ডাক পায় তিয়াসা। সেই স্কুলের কর্মকর্তা নীল। বাংলা আর ইংরেজি মিডিয়াম মুখোমুখি হলে ঠিক কী হবে, সেটাই বলবে ‘বাংলা মিডিয়াম’। ইতিমধ্যে প্রোমোটি প্রশংসিত হয়েছে।
স্টার জলসার সঙ্গে নীলের সম্পর্ক বহু পুরোনো। জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ দিয়েই নীল শুরু করেছিলেন তাঁর অভিনয় ক্যারিয়ার। এরপর অবশ্য পরপর জি বাংলার তিনটি মেগায় কাজ করেছেন। এবার ফের জলসায় ফেরার পালা! তিয়াসা এই প্রথম হচ্ছেন স্টার জলসার কোনো সিরিয়ালের নায়িকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫