চট্টগ্রামের ১৬ থানার মধ্যে বন্দর এলাকায় সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বছর বন্দর থানা এলাকায় বসবাসকারী ৪৮ নারী ও পুরুষ আত্মহত্যা করেন বলে থানা সূত্রে জানা গেছে। তাদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। এ সংখ্যা নগরের অন্যান্য থানা থেকে প্রায় দ্বিগুণ।
একই শহরে বসবাসকারীদের এলাকাভেদে আত্মহত্যার হারে কেন এমন ব্যবধান, এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দর থানা এলাকাটিতে বিষণ্নতায় ভুগছেন এমন মানুষের সংখ্যা বেশি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘যে সমাজে নৈরাজ্য বেশি, প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি যোগ না হওয়া, স্বপ্নপূরণ না হওয়া, কলহ, দারিদ্র্য ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকে সেখানে এমনটা হয়। এ ধরনের সমাজে বসবাসকারীদের মাঝে সব সময় হতাশা কাজ করে থাকে। সঠিক নির্দেশনা না থাকায় একপর্যায়ে তাঁরা আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছেন।’
চট্টগ্রাম মহানগর পুলিশের বাৎসরিক প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২৫৯ নারী ও পুরুষ আত্মহত্যা করেন। এদের মধ্যে পুরুষ ১৪২ ও নারী ১১৭ জন। শতকরা হারে ৫৪ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ১৬ শতাংশ নারী আত্মহত্যা করেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোয় অপমৃত্যুর মামলা হয়।
বন্দর থানা এলাকার পরে অবস্থান করছে নগরীর চার থানা এলাকা। ওই বছর ইপিজেডে ২৯, বায়েজিদে ২৩, বাকলিয়ায় ২২, চান্দগাঁও থানা এলাকায় ২১ জন নারী ও পুরুষ আত্মহত্যা করেন। একই প্রতিবেদনে গেল বছরে ২২ শিশু-কিশোর আত্মহত্যা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। যাদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।
এসব থানা এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ইপিজেড, বায়েজিদ, চান্দগাঁও ও বাকলিয়াতেও পোশাকসহ বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। এসব ঘিরে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বসবাস। যাদের বেশির ভাগই পোশাক কারখানাসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশায় জড়িত।
চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘বন্দর ও ইপিজেড থানা এলাকায় বসবাসকারীদের বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে এসেছেন। এদের বেশির ভাগই পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। পারিবারিক, আর্থসামাজিক অবস্থান বিবেচনায় তাঁরা মৌলিক চাহিদা পূরণ করতে পারছেন না। এতে তাঁদের মধ্যে সব সময় বিষণ্নতা কাজ করে।’
শাকিলা সুলতানা আরও বলেন, ‘আত্মহত্যা করেছে এমন কয়েকজনের পরিবারের সদস্যদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, যাঁরা আত্মহত্যা করেছেন তাঁরা দীর্ঘদিন বিষণ্নতায় ভুগছিলেন। কাজের নিশ্চয়তা না থাকা, আর্থিক অসচ্ছলতাসহ নানা কারণে বিষণ্নতা থেকে পরে তাঁরা আত্মহত্যা করেন।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫