অভিনয়ের পাশাপাশি গান গাইতে ভালোবাসেন শ্রদ্ধা কাপুর। তাইতো সিনেমায় অভিনয়ের কাজটা সেরে গানেও কণ্ঠ দেন তিনি। ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘রক অন টু’ ও ‘এক ভিলেন’সহ বেশ কিছু সিনেমার গানে খুঁজে পাওয়া যায় শ্রদ্ধাকে। গানের প্রতি এই ঝোঁক থেকেই এবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের চরিত্রে কাজ করতে চান তিনি।
‘তিন পাত্তি’ সিনেমা দিয়ে প্রায় এক দশক আগে বলিউডে পা রেখেছিলেন শ্রদ্ধা কাপুর। ২০১৩ সালে ‘আশিকি-২’ সিনেমায় আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘হাফ গার্লফ্রেন্ড, ‘এক ভিলেন’, ‘ছিছোড়ে’র মতো সিনেমা দিয়ে বলিউডে নিজের আসন শক্ত করেছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে আড্ডা দেন অভিনেত্রী। আড্ডার একপর্যায়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, সুযোগ দেওয়া হলে কার বায়োপিকে অভিনয় করবেন? উত্তরে শ্রদ্ধা জানিয়েছেন, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও অভিনেত্রী পদ্মিনী কোলাপুরীর বায়োপিকে অভিনয় করতে চান তিনি। পদ্মিনী কোলাপুরী অভিনেত্রীর খালা। আত্মিক টান থেকেই তাঁর বায়োপিকে কাজ করতে চান তিনি। অন্যদিকে লতা মঙ্গেশকরের ভক্ত শ্রদ্ধা। তিনি মনে করেন, একজন গায়িকার বায়োপিকে কাজ করতে পারলে নিজের গান গাওয়ার দিকে বেশি নজর দিতে পারবেন। তাই লতা মঙ্গেশকরের চরিত্রে নিজেকে খুঁজতে চান তিনি।
বর্তমানে ‘স্ত্রী-২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত শ্রদ্ধা। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। সর্বশেষ তাঁকে নির্মাতা লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫