ডলারের বাজারে মারাত্মক সংকট চলছে। বাজারে ডলারের তেজ না কমে উল্টো লাগামহীন হয়ে পড়েছে। এর মূলে রয়েছে ডলারের ভাসমান রেট। বিশেষ করে ব্যাংক ও ডলার ব্যবসায়ীরা ভাসমান রেটের সুযোগ হাতিয়ে নিতে মরিয়া। গতকাল ব্যাংকগুলো ঋণপত্রের বিল পরিশোধের জন্য আমদানিকারকদের কাছ থেকে ১১১-১১৪ টাকা পর্যন্ত নিচ্ছে। আর রপ্তানিকারকদের কাছ থেকে ডলার ক্রয় করেছে ৯৩ থেকে ৯৪ টাকা হারে। এতে ব্যাংকগুলো প্রতি ডলার ক্রয়-বিক্রয়ে লাভ করেছে ২০-২১ টাকা। আর গতকাল খোলাবাজারে ডলার ক্রয়-বিক্রয় হয়েছে ১১৪-১১৫ টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রয়ের রেট ছিল ৯৪ টাকা ৮৫ পয়সা।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলারের ভাসমান দরে ব্যবসায়ীদের জন্য উদ্বেগময় পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যাংকগুলো আমদানির সময় বেশি রেট রাখছে আবার রপ্তানির সময় কম দামে দিচ্ছে। ব্যাংকগুলো আমদানির জন্য আমাদের কাছ থেকে খোলাবাজারের ডলারের রেটে (১১৫ টাকা) আদায় করছে। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চলমানে রেটের চেয়ে (৯৪ টাকা ৮৫ পয়সা) এক টাকা কম দিচ্ছে। ব্যাংকগুলো এখন ডলারের ভাসমান রেটের সুযোগ নিচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি দিতে কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে ১ টাকার ব্যবধান রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ডলারের দাম বেঁধে দেওয়া।
বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, গতকাল তাঁরা ৯৪ টাকা ৯৫ পয়সা দরে সরকারি ব্যাংকগুলোর কাছে ১৩৯ মিলিয়ন ডলার বিক্রি করেছেন। তার আগে কয়েক দিন ধরে ৯৪ টাকা ৭০ পয়সা দরে ডলার বিক্রি হচ্ছিল।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকগুলো ডলারের বাজার বৃদ্ধির সুফল পাচ্ছে। তারা আমাদের কাছ থেকে ৯৩-৯৪ টাকা দরে ডলার ক্রয় করে। আর খোলাবাজারের দরে আমাদের কাছে বিক্রি করছে। ব্যাংক নিজেরা লুটপাট করে খায় আর বলে লস হচ্ছে। সব ক্ষেত্রে চার্জ নিচ্ছে। তারা ব্রিটিশ আমলের কবুলিওয়ালাদের মতো ব্যবসায়ীদের কাছ থেকে সুদ নিচ্ছে। তাদের তো ক্ষতি নেই।’
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা পৃথিবীর কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। ডলার ক্রয়-বিক্রয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। বাংলাদেশ ব্যাংক যে দরে ডলার বিক্রি করছে সেই দরে কোথাও ডলার বিক্রি হচ্ছে না। হওয়ার কথাও না। কারণ, বিশ্ব ডলারের চাহিদা বেড়েছে। কার্যত বাংলাদেশ ব্যাংকের ডলার ব্যবস্থাপনা অচল হয়ে পড়েছে। কোনো কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকে মিথ্যা রেট দেখাচ্ছে। যাতে প্রতিষ্ঠানের ওপর জবাবদিহি না বাড়ে ও সুনাম ক্ষুণ্ন না হয়। এ জন্য ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে একটি রেট নির্ধারণ করা যেতে পারে।’
রাজধানীর পল্টনে খোলাবাজারের ডলার ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, ‘ডলারের দাম উন্মুক্ত করে দেওয়ায় দাম বেড়ে যাচ্ছে। দাম বাড়লেও চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছে না। গতকাল ১১৩-১১৪ টাকা পর্যন্ত ডলার বিক্রি করেছি।’
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বাজারে ডলারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। কারণ, ব্যাংকগুলো আমাদের কাছে ডলার বিক্রি করে না। গতকাল দিনের শুরুতে ১০৮-১১০ টাকা ডলার বিক্রি হয়েছে। তবে বিকেল নাগাদ ১১৪-১১৫ টাকায় ডলার বিক্রি হতে শুনেছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫