আজ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। নির্বাচিত সেসব অনুষ্ঠানের খবর থাকছে এ প্রতিবেদনে।
চ্যানেল আই
চ্যানেল আইয়ে সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গানে গানে সকাল শুরু’। নারী দিবস উপলক্ষে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের নারীবিষয়ক বিভিন্ন গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘সাহারা মরুভূমি’। প্রবাসী এক নারীর গল্প নিয়ে টেলিফিল্মটির চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে মিশা সওদাগর, সাবিলা নূর প্রমুখ।
বিকেল ৫টা ৩০ মিনিটে সময় ইসলামের গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘নারীর সমতায় ক্ষমতা’।
আরটিভি
রাত ৮টায় রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘জয়া আলোকিত নারী’। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের কীর্তিমান আট নারীকে সম্মাননা দেবে আরটিভি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রাতিশ ও শ্রাবণ্য তৌহিদা।
বাংলাভিশন
নারীর অর্থনৈতিক সাবলম্বিতা, সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে নারীর অবদানসহ নানা বিষয় নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান ‘জাগো নারী জাগো’। আলোচনায় অংশ নিয়েছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রাশেদা রওনক হাসান খান। সঞ্চালনয়া নুঝহাত সাওম, প্রযোজনায় তাহমিনা মুক্তা। প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
মাছরাঙা
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ‘কীর্তিমতী সম্মাননা ২০২৪’। সমাজের বিভিন্ন স্তরের কীর্তিমান নারীদের সম্মাননা প্রদান করা হবে অনুষ্ঠানে।
রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নারীদের সৌন্দর্যবিষয়ক অনুষ্ঠান ‘রূপকথা’। উপস্থাপনায় নাবিলা ইসলাম। প্রযোজনা জেড আই ফয়সাল।
রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘তক্ষক’। রচনা জহির করিম, পরিচালনা রাহাত মাহমুদ। অভিনয়ে সুমাইয়া শিমু।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর ‘সকালের গান’ অনুষ্ঠানে আজ গান শোনাবেন নারী শিল্পীরা। অংশ নেবেন অনিমা মুক্তি, ঝিলিক, লিজা, পুতুল, নন্দিতা, লুইপা, চম্পা বণিক, দিঠি আনোয়ার ও ইয়াসমিন লাবণ্য। প্রযোজনা লিটু সোলায়মান।
দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচার করা হবে নাটক ‘বিরতিহীন নারী’। অভিনয়ে নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, শেলী আহসান, পিয়া প্রমুখ। পরিচালনায় জাকির হোসেন উজ্জ্বল।
রাত ১০টায় রয়েছে নাটক ‘বিয়েবাড়ির আবদার’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, রকি খান প্রমুখ। গল্প আহসান আলমগীর, পরিচালনায় জিয়াউদ্দিন আলম।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫