অভিনয়ে যে খুব একটা কাঁচা নন, তা নিজের গানে মডেল হয়ে ক্যারিয়ারের শুরুতেই জানান দিয়েছিলেন পড়শী। মিউজিক ভিডিওর গণ্ডি পেরিয়ে সম্প্রতি নাম লিখিয়েছেন নাটকে। তাঁর অভিনীত সর্বশেষ ‘শাদি মোবারক’ নাটকটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। এতে তাঁর নায়ক ছিলেন মুশফিক ফারহান। এর আগে ‘মারিয়া ওয়ান পিস’ নামে আরেকটি নাটকে অভিনয় করেছিলেন পড়শী। নতুন খবর হলো, এবার ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে নতুন নাটক নিয়ে আসছেন পড়শী। নাম ‘লাভ স্টেশন’।
মহিদুল মহিমের পরিচালনায় এ মাসের শুরুতে সিলেটে নাটকটির শুটিং সেরে এসেছেন তাঁরা।
‘লাভ স্টেশন’ নাটকটি নিয়ে খুবই আশাবাদী পড়শী। তিনি বলেন, ‘আগের যে দুটি নাটকে কাজ করেছি, এর থেকে একেবারেই আলাদা একটি গল্প। খুব রোমান্টিক। তবে চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এ কারণেই কাজটি করতে রাজি হয়েছি। নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। এ ছাড়া জোভানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেও ভালো লেগেছে।’
গান থেকে অভিনয়ে আসা পড়শীর অভিনয় প্রতিভা নিয়ে জোভান বলেন, ‘গায়িকা হিসেবে তো অবশ্যই ভালো; অভিনেত্রী হিসেবেও সম্ভাবনাময়ী পড়শী।’ লাভ স্টেশন নাটকের গল্পটি রোমান্টিক-কমেডি ঘরানার। দুটি চরিত্রের জার্নির গল্প উঠে আসবে এতে। ভালোবাসা দিবসে নাটকটি দেখা যাবে বলে জানা গেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫