একান্নবর্তী পরিবারের সন্তান আবির। পরিবারের পক্ষ থেকে পাত্রী খোঁজার প্রস্তাব দিলে সে জানায়, মেয়ে তার সন্ধানেই আছে। আবিরের মনের মানুষের নাম পেখম। আবিরের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পেয়ে পেখমের পরিবারও খুশি হয়। কিন্তু পেখমের মনে কাজ করে দ্বিধা। একপর্যায়ে পেখম-আবিরের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর কাছ থেকে দূরে দূরে থাকে পেখম। এমন কাহিনি নিয়ে স্টার জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘বঁধুয়া’।
এই সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরেছেন রেজওয়ান শেখ। সর্বশেষ ‘নবাব নন্দিনী’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। কয়েক মাস প্রচারের পরই সিরিয়ালটি বন্ধ করে দেয় স্টার জলসা। নতুন এই সিরিয়ালের সাফল্য নিয়েও আছে শঙ্কা। বঁধুয়ার প্রোমো দেখে অনেকে সমালোচনাও করছেন। অনেকের অভিযোগ, এ গল্পের সঙ্গে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার গল্পের অনেক মিল।
শেষ পর্যন্ত সমালোচনাকে পেছনে ফেলে বঁধুয়া কত দূর যেতে পারে, সেটাই দেখার পালা। বঁধুয়ায় রেজওয়ানের বিপরীতে পেখম চরিত্রে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। এই সিরিয়াল দিয়েই ছোট পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রীর। বঁধুয়ার প্রচার শুরু হয়েছে গতকাল, প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮টায় স্টার জলসায় দেখা যাবে সিরিয়ালটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫