মাহে রমজান মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অফুরন্ত নেয়ামতের ভান্ডার। এ মাসেই মহাগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ হয়েছে। হাদিসে এ মাসের প্রথম দশ দিনকে রহমত, দ্বিতীয় দশ দিনকে মাগফিরাত এবং শেষ দশ দিনকে জাহান্নাম থেকে মুক্তির সময় বলা হয়েছে। অন্য হাদিসে রমজানকে গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস বলা হয়েছে। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে রমজানের রোজা পালন করবে তার অতীতের গুণাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি)
মানুষ পাপের কাজ করতে করতে শ্রেষ্ঠ জীব থেকে নিকৃষ্ট স্তরে নেমে আসে। তবুও আল্লাহ তাআলা মানুষকে গুনাহর ক্ষমাপ্রাপ্তির সুযোগ করে দেন। বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তিনি ক্ষমা করতে কার্পণ্য করেন না। রমজান মাসকে বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির মাস হিসেবে উল্লেখ করে মহানবী (সা.) এরশাদ করেন, ‘অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিটি দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে নেক দোয়া কবুল করেন।’ (মুসনাদে আহমদ)
অপর এক হাদিসে এসেছে, মহানবী (সা.) এরশাদ করেন, ‘অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসে প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর প্রতি রাতেই তা হয়ে থাকে।’ (ইবনে মাজাহ) তাই বান্দা হিসেবে আমাদের কর্তব্য হলো, বেশি বেশি তওবা-ইস্তিগফার ও নেক আমল করে জাহান্নাম থেকে নিজেদের রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন।
ড. মো. শাহজাহান কবীর
চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫