শেভ করা পুরুষের সৌন্দর্যচর্চার একটি বড় অংশ। কিন্তু রেজার দিয়ে কেটে যাওয়া, জ্বালা করা ও চুলকানি আপনার পুরো দিনটিই মাটি করে দিতে পারে। ফলে নিয়মিত রেজার পরিষ্কার ও গুছিয়ে রাখতে হবে। পাঁচ উপায়ে নেওয়া যাবে রেজারের যত্ন।
গরম পানিতে ধুয়ে নিন
প্রতিবার শেভ করার আগে ও পরে রেজারের ব্লেড গরম পানি দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে নিন। এতে রেজারে জীবাণু বাসা বাঁধতে পারবে না। শেভ করার পর মনে করে রেজার মুছে নিতে হবে।
রেজার সংরক্ষণের উপায়
সাধারণত স্নানঘরেই রেজার রাখা হয়। কিন্তু যেহেতু এ জায়গাটি স্যাঁতসেঁতে তাই সেখানে রেজার রাখতে চাইলে উঁচু তাকে রাখুন। এতে রেজারের ব্লেডে কোনো ব্যাকটেরিয়া বেড়ে উঠতে পারবে না।
ক্যাপ লাগিয়ে রাখুন
রেজার ব্যবহারের পর ব্লেড শুকিয়ে নিয়ে রেজারের ক্যাপ লাগিয়ে রাখুন। তাতে ব্লেডে মরিচা পড়বে না। রেজার অনেক দিন ভালো থাকবে।
ব্লেড প্রতিস্থাপন
তিন-চারবার ব্যবহারের পরই রেজারের ব্লেড পরিবর্তন করা উচিত। তাতে ত্বক ভালো থাকবে।
একজনের রেজার অন্যজন ব্যবহার করবেন না
রেজারের ব্লেডে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। তা থেকে সংক্রমণ হতে পারে ত্বকে। তাই আপনার রেজার কখনোই অন্যকে ব্যবহার করতে দেবেন না।
সূত্র: জিকিউ ডট কম
অনুবাদ: অশেষ বিশ্বাস

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫