বড় পর্দায় মুখোমুখি হয়েছেন ক্যাটরিনা কাইফ ও জাহ্নবী কাপুর। শুক্রবার বলিউডে এসেছে তাঁদের নতুন দুই সিনেমা ‘ফোন ভূত’ ও ‘মিলি’।তবে সুন্দরী ‘ভূত’ ক্যাটরিনাকে যেমন দর্শকদের মনে ধরল না, তেমনি নজর কাড়তে ব্যর্থ হলেন জাহ্নবীও। বক্স অফিস রিপোর্ট বলছে, মুক্তির প্রথম দিনে ‘ফোন ভূত’ মাত্র দুই কোটি রুপির ব্যবসা করেছে। অন্যদিকে ‘মিলি’র অবস্থা আরও খারাপ। জাহ্নবী অভিনীত এ সিনেমার প্রথম দিনের আয় মাত্র ৬৫ লাখ রুপি।
‘ফোন ভূত’ সিনেমার গল্পে দেখা গেছে, ক্যাটরিনার সঙ্গে হাত মিলিয়ে ভূত ধরার ব্যবসা চালু করে সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর। ভূত ধরার ব্যবসা ফেঁদে বসা এই ত্রয়ীকে উচিত শিক্ষা দেওয়ার শপথ নেয় আত্মারাম। ভূত ধরার খেলায় কী কী সমস্যার মুখে পড়বে তারা, তা নিয়েই এগিয়েছে গল্প।
অন্যদিকে মালয়ালম সিনেমা ‘হেলেন’-এর রিমেক ‘মিলি’। এর গল্পে দেখা গেছে, মিলি নামের এক তরুণী কাজ নেয় রেস্তোরাঁয়। ভালোই কাটছিল তার দিন। হঠাৎ এক রাতে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সারা দিন ডিউটি করে ফেরার আগে কোনো এক কাজে মিলি ঢুকেছিল রেস্তোরাঁর ফ্রিজারে। বাইরে থেকে ভুল করে ফ্রিজারের দরজা লক করে দেয় কেউ। ভেতরে আটকে পড়ে মিলি। এরপর ফ্রিজারের মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রায় নিজেকে কীভাবে বাঁচাবে মিলি, তা নিয়েই এ সিনেমার গল্প।
‘ফোন ভূত’ ও ‘মিলি’ ছাড়া শুক্রবার আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে বলিউডে। হুমা কুরেশি-সোনাক্ষী সিনহার ‘ডাবল এক্সএল’। এটার আয়ের অবস্থা আরও খারাপ। প্রথম দিন মাত্র ২৫ লাখ রুপির ব্যবসা করতে পেরেছে ‘ডাবল এক্সএল’। এ তিন সিনেমা দেখতে হলে ১০ শতাংশ সিটও পূর্ণ হয়নি। তবে বক্স অফিসে হিন্দি সিনেমার বেহাল দশা হলেও কন্নড় সিনেমা ‘কানতারা’র হিন্দি ভার্সন কিন্তু ফাটিয়ে ব্যবসা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫