
ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগর ভবন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মেয়র। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এই কার্যক্রমের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, চার দিনব্যাপী এই কার্যক্রমে সিটি করপোরেশনের ৬০২ জন টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৩০১টি বুথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ইতিপূর্বে পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সিটি করপোরেশন প্রায় শতভাগ লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। সবার সহযোগিতায় এই ক্যাম্পেইন সফল হবে।
অনুষ্ঠানে মেডিকেল কর্মকর্তা ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫