
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তার পদ সৃষ্টি ও পদায়ন করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে চাহিদাপত্র পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন।
গত বৃহস্পতিবারে এই চাহিদাপত্র পাঠানো হয়। করোনা পরিস্থিতি মোকাবিলা ও সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে সারা দেশে ৮ হাজার ১২৮ জন নার্স নিয়োগ দেওয়া হবে।
চাহিদাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন উল্লেখ করেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ভৌত অবকাঠামো পরিবর্তন না করে অতিরিক্ত স্টাফ নিয়োগ না করে ৫০০ শয্যা থেকে ৯০০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। তখন থেকে হাসপাতালটি ৫০০ শয্যার লোকবল দিয়ে ৯০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে কাজ করে আসছে। এই হাসপাতালটিতে নিয়মিত প্রায় ২ হাজার রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নার্সিং কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। তাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক নার্সিং কর্মকর্তা নিয়োগ এবং পদায়ন করার সুপারিশ করা হয় চাহিদাপত্রে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫