শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশদের কাতারে নাম লেখালেন বিদ্যা বালান। এবার তাঁকে দেখা যাবে গোয়েন্দাগিরি করতে। চার বছর পর সিনেমা হলে ফিরে মগজাস্ত্রের খেল দেখিয়ে দর্শকদের চমকে দেবেন বিদ্যা। ২০১৯ সালে সিনেমা হলে সর্বশেষ মুক্তি পেয়েছিল তাঁর ‘মিশন মঙ্গল’। এরপর ওয়েব প্ল্যাটফর্মে তিনি দেখা দেন পরপর তিন সিনেমায়—‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ ও ‘জলসা’। তিনটি সিনেমাই প্রশংসিত হয়। তবে প্রেক্ষাগৃহে তাঁকে মিস করছিলেন দর্শক। নতুন সিনেমা ‘নিয়ত’ দিয়ে এই বিরতি ভাঙবেন অভিনেত্রী। গতকাল সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার শেয়ার করে বিদ্যা বালান জানিয়েছেন, আগামী ৭ জুলাই হলে মুক্তি পাবে ‘নিয়ত’।
‘নিয়ত’-এর ট্যাগলাইনে লেখা আছে, ‘যাবতীয় উদ্দেশ্য প্রকাশ পাবে। আর গোপন সত্য সবাইকে নাড়িয়ে দেবে।’ বোঝাই যাচ্ছে, রহস্য আর রোমাঞ্চের খেলা চলবে গল্পজুড়ে। টানটান উত্তেজনার এক হত্যারহস্যের গল্প নিয়ে তৈরি হয়েছে নিয়ত। এতে বিদ্যা একজন গোয়েন্দা, চরিত্রের নাম মীরা রাও। রাত বাড়লে শহরের কোটিপতিরা যেখানে মিলিত হন, তেমন এক নাইট ক্লাবে জন্মদিনের পার্টিতে একদিন হাজির হন বিদ্যা। ছোট ছোট সূত্রের জাল পেরিয়ে সেখান থেকে একটি হত্যার রহস্য ও অপরাধীদের শনাক্ত করবেন তিনি।
নিয়ত সিনেমাটি বানিয়েছেন অনু মেনন। এর আগে এ নির্মাতার ‘শকুন্তলা দেবী’ সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। তিনি ছাড়াও নিয়তে দেখা যাবে একদল নামী অভিনয়শিল্পীকে, আছেন রাম কাপুর, রাহুল বোস, নিরাজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্বিতা শর্মা, প্রাজক্তা কোলি প্রমুখ। শুটিংয়ের সময় সিনেমাটি নিয়ে বিদ্যা বলেছিলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার পড়া সবচেয়ে অনবদ্য স্ক্রিপ্ট এটি।’ চার বছর পর হলে ফিরে কতটা সাড়া জাগাতে পারেন বিদ্যা, সেটা দেখার অপেক্ষায় দর্শক। অপেক্ষায় আছেন অভিনেত্রী নিজেও।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫