তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ থেকে অনুশীলনে নামার কথা ছিল পুরো বাংলাদেশ দলের। তবে এখনই অনুশীলনে নামা হচ্ছে না দলের একটা অংশের। অধিনায়ক মুমিনুল হকসহ দলের চার ক্রিকেটার তো আছেনই। কোচিং ও অফিশিয়ালসহ দলের ৯ সদস্যকে সাত দিনের অতিরিক্ত কোয়ারেন্টিন করতে হবে।
দুবাই থেকে নিউজিল্যান্ডে যাওয়ার বিমানে চার ক্রিকেটারের কাছাকাছি থাকা এক যাত্রী করোনা পজিটিভ হয়েছেন। মুমিনুলসহ ওই যাত্রীর কাছাকাছি ছিলেন মেহেদী হাসান মিরাজ, ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী রাব্বি। নিউজিল্যান্ডে গিয়ে করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও সতর্কতা হিসেবে এখন বাড়তি সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে তাঁদের। এর আগে গতকাল মঙ্গলবার কোয়ারেন্টিনের চতুর্থ দিনে জিম সেশন করেছেন ক্রিকেটাররা। আজ তাঁদের নেটে অনুশীলন করার কথা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫