বাঙালি ও বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীর যোগ ছিল লতা মঙ্গেশকরের। তাঁকে বাংলা গান গাওয়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। ১৯৫৬ সালে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ‘প্রেম একবারই এসেছিল জীবনে’ গানটি লতার গাওয়া প্রথম বাংলা গান। পরবর্তী সময়ে বহু সুরকারের সুরে বাংলা গান গেয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।
সলিল চৌধুরীর সুর ও সংগীতে বাংলাদেশের একটি সিনেমায়ও গেয়েছিলেন লতা। ১৯৭২ সালে নির্মিত মমতাজ আলীর ‘রক্তাক্ত বাংলা’ সিনেমার গানটি ছিল ‘দাদাভাই মূর্তি বানাও’। বাংলাদেশের রুনা লায়লার সঙ্গে বেশ ঘনিষ্ট সম্পর্ক ছিল লতার।
পশ্চিমবঙ্গের অনেক শিল্পী ও সুরকারের সঙ্গে লতার সুসম্পর্ক থাকলেও হেমন্তর সঙ্গে সম্পর্কটা ছিল সবচেয়ে নিবিড়। দুই পরিবারের মধ্যেও ছিল সুসম্পর্ক। লতার মা ও ভাইবোনেরা ভালোবাসতেন হেমন্তকে। আশা ভোঁসলে নিজের ছেলের নামও রেখেছিলেন হেমন্তের নামে। হেমন্তর স্ত্রী বেলা দেবীর সঙ্গেও লতার বন্ধুত্ব ছিল।
সলিল চৌধুরী, রবীন চট্টোপাধ্যায়, সুধীন দাসগুপ্ত, এমনকি কিশোর কুমারের সুরেও গান গেয়েছেন লতা। তাঁর সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে এক হাজারের বেশি হিন্দি সিনেমার গান রেকর্ড করেছেন। মোট ৩৬টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন তিনি। এর মধ্যে তাঁর রেকর্ড করা বাংলা গানের সংখ্যা ১৮৬টি। নিজের বাংলা উচ্চারণ সঠিক করার জন্য বেশ পরিশ্রম করেছেন তিনি। এ বিষয়েও তাঁকে সহযোগিতা করেছেন হেমন্ত। বাঙালি শিল্পীদের সঙ্গে বেশির ভাগ সময় বাংলায়ই কথা বলার চেষ্টা করতেন লতা। বাঙালি খাবারের প্রতিও ছিল দুর্বলতা।
গান গাইতে প্রথম দিকে যখন লতা কলকাতায় আসতেন, তখন অনেকবারই হেমন্তর বাড়িতে উঠেছেন। সেখানেই থেকেছেন, খেয়েছেন। হিন্দি ও বাংলা সিনেমায় হেমন্তর সুরে প্রচুর কালজয়ী গান উপহার দিয়েছেন লতা। হেমন্তর কাছে রবীন্দ্রসংগীত শিখে তাঁর সংগীতায়োজনে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত গেয়েছিলেন। হেমন্তর প্রযোজনায় হিন্দি ও বাংলা সিনেমায় গান গেয়ে কোনো দিন পারিশ্রমিক নেননি লতা। বাংলা সাহিত্য নিয়েও তাঁর আগ্রহ ছিল। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রসহ অনেকের মারাঠি অনুবাদ পড়েছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫