বউ-শাশুড়ির চিরাচরিত সম্পর্ক নিয়ে স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’। এ ধারাবাহিকের হাত ধরে অনেক বছর পর ছোট পর্দায় ফিরছেন রূপা গাঙ্গুলি।
মেয়েবেলার প্রোমোতে দেখানো হয়েছে, যৌথ সংসারের দায়িত্ব নিজের স্ত্রীর কাঁধে চাপিয়ে বাড়ির কর্তা ছুটি কাটাতে একাই বেরিয়ে পড়ছেন ভ্রমণে। স্ত্রী তাকে সঙ্গে নিয়ে যাওয়ার আবদার করলে তিনি বলেন, ‘অসুস্থ মাকে বাড়িতে ফেলে রেখে তুমি যাওয়ার কথা ভাবছ কীভাবে? ছি!’ পাশ থেকে বাড়ির আরেক বউ বলে ওঠে, ‘বাড়ির মেয়ে-বউদেরই তো সব সময় মানিয়ে নিতে হয়।’
শাশুড়ির মন ভালো করার জন্য তার হাতে দার্জিলিং যাওয়ার টিকিট তুলে দেয় বৌমা। কিন্তু তাতেও শাশুড়ির মান ভাঙেনি। অভিমান নিয়েই তিনি বলেন, ‘এই বাড়ির শাশুড়ি-বউমারা একসঙ্গে কোনো দিন কোথাও বেড়াতে যায়নি।’
এ সিরিয়ালে শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন রূপা গাঙ্গুলি। তার বৌমা চরিত্রে অর্থাৎ নায়িকার ভূমিকায় আছেন স্বীকৃতি মজুমদার। এর আগে ‘খেলাঘর’ ধারাবাহিকে পূর্ণা চরিত্রে স্বীকৃতিকে দেখেছিলেন দর্শকরা।
মেয়েবেলা সিরিয়ালের প্রোমোটি এরই মধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। গল্পের সঙ্গে অনেকেই নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছেন। সিরিয়ালটি নতুন করে দেখিয়ে দিয়েছে, সংসার সামলানোর দায়িত্ব শুধু মেয়েদের কাঁধেই। ঘরের মা-বউরা তাদের শখ-আহ্লাদ সব বিসর্জন দিয়ে মুখ বুজে সংসারধর্ম পালন করে চলেন। অসুস্থ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা, ছেলেমেয়েদের পড়াশোনা, ঘরের কাজকর্ম সামলানোর জন্য চার দেয়ালের গণ্ডির মধ্যেই বাধা পড়ে যান গৃহবধূরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই রীতির বিপক্ষেই আঙুল তুলেছে ‘মেয়েবেলা’ সিরিয়াল। জানা গেছে, শিগগিরই স্টার জলসার পর্দায় শুরু হবে সিরিয়ালটির প্রচার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫