জানতে চাইলে গতকাল মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে বিসিএসের জট লেগে ছিল। কমিশনের সবার ঐকান্তিক চেষ্টায় একাধিক ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে। ৪৪ ও ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী বছর প্রকাশের কর্মপরিকল্পনা রয়েছে। এতে জট নিরসন হবে। ফলে ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল এক বছরের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে।
সোহরাব হোসাইন বলেন, অনিবার্য কারণে স্থগিত করা ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা জানুয়ারির শেষে নেওয়া সম্ভব হবে। ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পদ বৃদ্ধির আন্দোলন সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সরকারের চাহিদা অনুযায়ী বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পদ বাড়ানো বা কমানোর এখতিয়ার পিএসসির নেই।
২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু হয়। চলতি বছরের ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এ ছাড়া নবম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫