দুজনই বাংলা সিনেমার ‘মন্দ মানুষ’। কাছাকাছি সময়ে অভিনয় শুরু করেছিলেন ডিপজল ও মিশা। ডিপজলের প্রযোজনায় অসংখ্য সিনেমায় কাজ করেছেন মিশা। এখনো ডিপজল কোনো সিনেমার কাজ শুরু করলে মিশাকেই খোঁজেন আগে। তাঁর বিপদে-আপদে নানা সময়ই বড় ভাইয়ের মতো এগিয়ে এসেছেন ডিপজল। তাঁকে তাই অভিভাবক হিসেবে মানেন মিশা সওদাগর।
সিনেমার পর্দায় তাঁদের কর্মকাণ্ড দেখতে যত খারাপই হোক, দর্শকের ভালোবাসা দুজনই পেয়েছেন অনেক। সেই ভালোবাসাকে সঙ্গী করে আবারও একত্র হয়েছেন ডিপজল-মিশা। তবে সিনেমায় নয়, ওয়েব সিরিজে। তাঁদের নিয়ে ৭ পর্বের ওয়েব সিরিজ বানিয়েছেন রুবায়েত মাহমুদ। ‘কাবাডি’ নামের এ ওয়েব সিরিজে ভিলেন হিসেবেই হাজির হবেন তাঁরা। মিশা সওদাগর এর আগে ওয়েব কনটেন্টে মুখ দেখালেও ডিপজলের জন্য এ অভিজ্ঞতা এবারই প্রথম।
ওয়েব সিরিজ ‘কাবাডি’ তৈরি হয়েছে চার বন্ধুর এক ভ্রমণের গল্প নিয়ে, যার নেপথ্যে আছে ১০ কোটি টাকা। এ টাকার চক্রে পড়ে কীভাবে তাদের জীবন ওলটপালট হয়ে যায়, সেটাই রয়েছে গল্পের মূলে। চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।
‘কাবাডি’তে ডিপজল অভিনয় করেছেন মাথা কাটা রতন চরিত্রে। আর মিশার চরিত্রের নাম বদি। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা রুবায়েত বলছেন, ‘ডিপজল ও মিশা ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। দুজনই ভীষণ মজার মানুষ। দারুণ অভিনয় করেছেন তাঁরা।’
কোয়াইট অন সেটের প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক সেতু মাহমুদের তত্ত্বাবধানে নির্মিত ‘কাবাডি’ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। আগামীকাল মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশ পাবে সিরিজটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫